জুড়ীর নিখোঁজ তরুণীকে চট্টগ্রাম থেকে উদ্ধার
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নিখোঁজ তরুণীকে ঢাকা ও চট্রগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে নিখোঁজের ৬ দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিখোঁজ তরুনী ঝিনুক সুত্রধরকে নারী শিশু হেল্প ডেস্কের মাধ্যমে তার পিতার জিম্মায় বুঝিয়ে দেয়া হয়।
জুড়ী থানার অফিাসার ইনচার্জ জানান, নিখোঁজ তরুনীর বাবা বীরমুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধর গত ১৪ ডিসেম্বর জুড়ী থানায় তার মেয়ে ঝিনুক সূত্রধর নিখোঁজের বিষয়টি অবহিত করে একটি সাধারণ ডায়রী করেন। এর পর থেকেই আমরা নিখোঁজ তরুনীকে উদ্ধারের জন্য মাঠে নামি।
তিনি আরো জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা এবং চট্টগ্রামে জুড়ী থানার দুটি বিশেষ টিম এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্ব পুলিশের একটি দল ভিকটিমকে উদ্ধারের জন্য ডিএমপি ঢাকার কদমতলী থানা সহ ডিএমপি'র বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অন্যদিকে থানার এসআই খসরুল আলম বাদল এর নেতৃত্বে থানা পুলিশের অপর একটি চৌকস দল চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় গত ২০ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে। অবশেষে চট্টগ্রাম থেকে নিখোঁজ ঝিনুক সূত্রধরকে উদ্ধার করা হয়। পরে ভিকটিমকে থানায় নিয়ে এসে মঙ্গলবার রাতে তার পিতা বীরমুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধরকে বুঝিয়ে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন