নওগাঁয় ফেন্সিডিল সহ দুজন ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁর পত্নীতলা পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার চকরহমত এলাকা থেকে ১৫১ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল সেট সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিপিসি-৩।
বুধবার (২১) ডিসেম্বর দুপুরে র্যাব-৫ কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-৫ সিপিসি- ৩ এর কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ও সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে দিবাগত গভীর রাতে একটি চৌকশ অপারেশনাল দল সফল অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সফিকুল ইসলাম (৫০), পিতা- মোঃ নজিবর ইসলাম ও সবুজ হোসেন (৩২), পিতা- মোঃ সফিকুল ইসলাম। উভয় সাং- উত্তর চকরহমত বাদদিঘী, থানা- ধামইরহাট, জেলা : নওগাঁ। র্যাব আরো জানায় প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা গেছে তারা পরষ্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবত মাদক সরবরাহ ও বিক্রি করতেন। পরবর্তীতে "মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮" অনুযায়ী ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জেলার ধামইরহাট থানায় মামলা রজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি
Link Copied