ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে অপহরণের ৭ দিন পর ১১ জেলে উদ্ধার


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ৩:৩২

পূর্ব সুন্দরবনের চাঁদ পাই রেঞ্জের ধানসাগর স্টেশনের হরমা খাল ও বেড়ীর খাল এলাকা থেকে নয়ন বাহীনি নামধারী জলদশ্যুদের একটি দল গত ১৪ ডিসেম্বর মুক্তিপনের দাবীতে ১১ জেলেকে অপহরণ করে। অপহরণের ৭দিন পর বাগেরহাটের ৪টি থানার পুলিশের আলাদা আলাদা অভিযানে শরণখোলা থানা পুলিশ ৩ জন ও মোংলা থানা পুলিশ  ৮ জেলেকে উদ্ধার করে। 

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানায়, সুন্দরবনে জেলে অপহরণের খবর পেয়ে তার নির্দেশে বাগেরহাটের মোংলা, রামপাল, মেড়েলগঞ্জ ও শরণখোলার থানা অফিসার ইনচার্জদের জেলে উদ্ধারে অভিযানের নির্দেশ দেয়া হয়। তার নির্দেশে অভিযান শুরু করে পুলিশ। ২০ ডিসেম্বর রাতে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জেলেকে উদ্ধার করে। অপর দিকে মোংলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম এর নেতৃত্বে ৮ জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার বেতকাটা গ্রামের হানিফ হাওলাদার(৪৮), কাশেপুর এলাকার (ডিমা) সোহেল মল্লিক(২৮), মোংলা উপজেলার দক্ষিণ বাজিকর এলাকার আছাদুল শেখ(৩২), খুলনার বৈঠাঘাটা এলাকার আকরাম শেখ(৪২), মোংলার হলদিবুনিয়া এলাকার আনিস শেখ(২২),  একই গ্রামের মিলন শেখ(২৩), বটিয়া ঘাটার রফিকুল ইসলাম(৩৫), মোংলা এলাকার শুকুর আলী বেপারি(৩০), একই এলাকার মনির বেপারী(৩৬), রামপাল এলাকার বখতিয়ার বেপারী(৩৫) ও খুলনার রুপসা এলাকার অলি শিকদার(৪৮)। অপর দিকে  সুন্দরবনে ব্যবসা বানিজের সাথে জড়িত বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন সুন্দরবনে কোনো বাধা ছাড়াই ব্যবসা বানিজ্য করে আসছি। সম্প্রতি জেলে অপহরণের বিষয়টি তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে।  
পুলিশ সুপার কেএম আরিফুল হক আরো জানায়, দীর্ঘদিন সুন্দরবন দস্যু মুক্ত থাকলেও  আবার সংঘবদ্ধ একটি চক্র দস্যুতা শুরু করেছে। তবে দস্যু দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।    

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত