ধামইরহাটে মানবাধিকারকর্মী ও যুবাদের সমন্বয়ে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে মানবাধিকারকর্মী ও যুবাদের সমন্বয়ে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ ডিসেম্বর দুই দিন ব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনে আয়োজনে ও দাতা সংস্থা হেকস,/ইপার এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মানবাধিকার কর্মী ও যুবাদের সমন্বয়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, ‘ মানবাধিকার হলো মানুষের অধিকার, যা নিজেকে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বোঝাকে সহযোগিতা করে। ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ বক্তা মেডিকেল অফিসার (ডিজিস কন্ট্রোল) ডা.মোঃ নিয়াজ মোস্তাক চৌধুরী, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, প্রজেক্ট অফিসার আনোয়ার হোসেন, মোঃ রাসেল হোসেন, প্রিয়াংঙ্কা সাহা সাংবাদিক সুফল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। ২য় দিনে ফৌজদারী ও দেওয়ানী অপরাধ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামুলক ও জ্ঞানগর্ব আলোকপাত করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি মাদক, বাল্য বিবাহ, যৌতুক বিরোধী স্লোগান ও এসবের কুফল সম্পর্কে উপস্থিত যুবাদের সাথে মত বিনিময় করেন এবং এমন আয়োজনের জন্য ডাসকো ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন