ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক তায়কোয়ান্দো টুর্নামেন্টে ২য় বার রেফারির দায়িত্বে রাবি কর্মকর্তা চঞ্চল


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২১-১২-২০২২ বিকাল ৬:১
দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক তায়কোয়ান্দো টুর্নামেন্টে বাংলাদেশ থেকে রেফারি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের ডেপুটি পরিচালক কামরুজ্জামান চঞ্চল। আজ বুধবার বিকেলে কামরুজ্জামান চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ বিষয়ে কামরুজ্জামান চঞ্চল বলেন, এ বছর দুইটি আন্তর্জাতিক টুর্নামেন্টের রেফারির দায়িত্ব পেয়েছি। এর মধ্যে ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশীপে এর আগেও রেফারির দায়িত্ব পালন করেছিলাম এবং বেস্ট রেফারি অ্যাওয়ার্ড পেয়েছিলাম।
 
তিনি বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলো ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশীপ। এই টুর্নামেন্ট আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। অন্য টুর্নামেন্টটি হলো ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশীপ। এটি পাঞ্জাবের অমৃতস্বরে আগামী ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ সূত্র জানায়, তায়কোয়ান্দো নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন কামরুজ্জামান চঞ্চল। এটি কোরিয়ার জাতীয় খেলা এবং সেখানেই এর চর্চা সবচেয়ে বেশি হয়। সেজন্য কোরিয়া ফাউন্ডেশন থেকে স্কলারশিপ নিয়ে সগাং বিশ্ববিদ্যালয় থেকে এক বছর মেয়াদি কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করেন রাবি কর্মকর্তা চঞ্চল।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য