ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত রাণীশংকৈলের রামরাই দিঘি


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২১-১২-২০২২ রাত ৮:২০
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘিটি বর্তমানে অতিথি পাখির আগমনে মুখরিত। প্রতি বছর শীত এলেই এসব পাখি বিভিন্ন দেশ বিদেশ থেকে এখানে এসে প্রকৃতিকে সাজাই নতুন সাজে। শীতের পাখির আগমনে একমাত্র মধ‍্যবর্তী পুরোনো উপজেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম এই রামরাই দিঘির নান্দনিক সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ হয়েছে। দিঘির জলে অতিথি পাখির কলকাকলিতে এক  মনোমুগ্ধকর পরিবেশে এ যেন পাখির মেলা বসেছে।
 
রাণীশংকৈল পৌর শহর থেকে তিন কিলোমিটার দূরে অপূর্ব সৌন্দর্যে ঘেরা রামরাই দিঘি। রামরাই দিঘির জলে গাংচিল, পানকৌড়ি, পাতিহাঁস সহ নানা প্রজাতির হাজার হাজার পাখির আগমনে রামরাই দিঘির সৌন্দর্য পাখি প্রেমিক ও পর্যটকদের মন আকৃষ্ট করছে। এই শীতের অতিথি পাখির কিচিরমিচির শব্দ আর উরন্ত দৃশ্যধারণের চেষ্টায় মেতেছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ কেউ আবার নৌকায় চড়ে পাখিদের খুনসুটি ক্যামেরায় ধারণের চেষ্টা চালাচ্ছেন। রামরাই দিঘির জলকেলিতে অতিথি পাখির অবাদ বিচরণ এখন নজর কেড়েছে সবার।
 
দর্শনার্থী জানান, শুনেছিলাম রামরাই দিঘিতে অনেক পাখি আসে। তাই দেখতে এসে,এখানে মনটা জুরিয়ে গেল। পুকুরের চারদিকে সাড়ে ৮শ এর অধিক লিচুগাছ আলো নতুন নান্দনিক রূপে দেখতে চারিদিক পুকুরের উচু টিলা গুলোতে দেখতে বেশ মনোমুগ্ধকর মনোরম পরিবেশ আকৃষ্ট করছে পর্যটকদেরকে। পুকুরের নিচ থেকে পাড়ের দিকে তাকালে মনে হয় আকাশের সঙ্গে যেন দিঘীর জলরাশি ও নান্দনিক সাজে মাটি পানি ও পরিবেশ মিশে একাকার।
 
শীত এলেই বহু দূর দুরান্ত থেকে বহু ভ্রমন পিপাসু মানুষ আসছেন এসব অতিথি পাখি। অনেক পাখি শিকারিরাও আসেন পাখি শিকারের উদ্দেশ্যে আমরা সব সময় তাদের নিরুৎসাহিত করি। কারণ অতিথি পাখিরা আমাদের দেশে আসে অতিথি হয়ে। 
এসব অতিথি পাখি অভয় আশ্রম হিসেবে এই রামরাই এর জলরাশিতে আশ্রয় নিয়েছেন।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, অতিথি পাখির অভয়াশ্রম রামরাই দিঘি। কেউ যেন পাখি শিকার করতে না পারে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
 
৪২ একর জমিজুড়ে রামরাই দিঘিটি অবস্থিত। আর এখানে প্রতিদিন এক হাজারের বেশি দর্শনার্থী আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। বর্তমানে নতুন নান্দনিক ডিজিটাল রামরাই দিঘীটির নিত‍্য নতুন সৌন্দর্য বর্ধক ও নান্দনিক রুপে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন এর সার্বক্ষনিক সহায়তায় দিঘির উপর ভাসমান লেগ,সহ রেষ্ট হাউজ এবং সপ্লিলরুপে অর্পূব সৌন্দর্যে সাজিয়েছেন। এসব কারুকাজ দর্শনীয় নানা কর্মকান্ড দেখতে সর্বদা পর্যটক ও ভ্রমন পিপাসুরা ছুটে আসচ্ছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির