ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রুয়েটের ৮ শিক্ষক-কর্মকর্তার কাছে ডাকযোগে কাফনের কাপড় প্রেরণ


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২১-১২-২০২২ রাত ৮:৫১

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-কর্মকর্তার কাছে ডাকযোগে কাফনের কাপড় পাঠানো হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে তারা এ কাপড় পান। প্রেরকের ঠিকানায় 'সচেতন নাগরিক সমাজ' এ নাম উল্লেখ করা ছিল।

যাদের নামে কাফনের কাপড় পাঠানো হয়েছে তারা হলেন- রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মিয়া মোঃ জগলুল শাহাদাত, সাধারণ সম্পাদক এবং রুয়েট ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ড. রবিউল আওয়াল, ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মোঃ মামুনুর রশীদ, রেজিস্ট্রার ড. মোঃ সেলিম হোসেন, কম্পোট্রোলার নাজিমউদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সেকশন অফিসার রাইসুল ইসলাম রোজ।

রুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মিয়া মোঃ জগলুল শাহাদাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- বুধবার বিকাল ৩টার দিকে ডাক বিভাগের পিয়ন থেকে এ চিঠি বুঝে পেয়েছি। পরে জানতে পারলাম, আরো কয়েকজন শিক্ষক-কর্মকর্তাও এ চিঠি পেয়েছেন। রেজিস্টারের কাছে আমরা চিঠি জমা দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে সাধারণ ডায়েরির আবেদন করেছে রুয়েট প্রশাসন।

সুজন / সুজন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য