ফরিদপুরে আবাদি জমির মাটি কাটায় ১২ হাজার টাকা জরিমানা
ফরিদপুরের বোয়ালমারীতে আবাদি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকেলে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের দাদুড়িয়া মাঠের আবাদি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের ইমরান আলীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক শুক্রবার বিকেল ৩টার দিকে ২০১৩-এর ৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। ভেকু দিয়ে কৃষিজমির মাটি কাটার অপরাধে এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, আবাদি জমি থেকে মাটি কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied