মুন্সীগঞ্জ সদর থানার অস্থায়ী পশুর হাটের ইজারাদারদের সাথে ওসির মতবিনিময়
মুন্সীগঞ্জ সদর থানায় বৈশ্বিক করোনা মহামারীর সংক্রমণ রোধে ও পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পশুর হাটের ইজারাদারদের সাথে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জুলাই সন্ধ্যা ৭ টায় থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর কক্ষে ওসি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় মতবিনিময় সভায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট পরিচালনা করা ও ঈদ-উল- আযহায় আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এবং চুরি-ডাকাতি রোধে প্রতিটি বাজারে পাহারা জোরদার করা, পশুর হাটে প্রবেশে স্বাস্থ্য সচেতন হয়ে মাস্ক পরিধন করা, হেন্ড স্যানিটাইজার ব্যাবহার করা,দুরুত্ব বজায় রেখে পশু কেনা-বেচা করার বিষয়ের উপর মতবিনিময় করেন।
উক্ত সভায় সদরের বিভিন্ন পশুর হাটের ইজারাদারেরা উপস্থিত ছিলেন। তারমধ্যে মুন্সীরহাট পশুর হাট ইজারাদার ফয়সাল মৃধা, চিতলীয়া পশুর হাট ইজারাদার রিপন মাহমুদ, মুক্তারপুর বিসিকে ইজারাদার মোক্তার হোসেন, সুধারচর বালুর মাঠ পশু ইজারাদার মোখলেছুর রহমান, মিরকাদিম আর এন সি পশুর হাট ইজারাদার মাসুদ রানা সহ বিভিন্ন পশুর হাটের ইজারাদারেরা উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক তার বক্তব্যে " দৈনিক সকালের সময় " কে বলেন পশুর হাটের নিয়ম ও করোনা মহামারীর সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ অমান্য করলে ও আইনশৃঙ্খলার অবনতি ঘটলে সাথে সাথেই সেই পশুর হাট বন্ধ করে ইজারাদার কে জেল-জরিমানা করার বিধান রয়েছে বলে জানান।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
চাঁদার দাবিতে কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৬ জনের নামে মামলা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত
পেকুয়ায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা
টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড
Link Copied