বিএনপিকে নির্বাচনে আসার জন্য সিইসি ও সরকারের পক্ষ থেকে এখন ও আহ্বান করা হচ্ছে পটুয়াখালীতে সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনার লক্ষে আমরা সংলাপে আসার জন্য বার বার চিঠি দিয়েছি কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছেন। তারা বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের অপসারণ চান। তারা এই সিইসি কে বাদ দিয়ে নতুন একটি সিইসির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। প্রধান নির্বাচন কমিশনার বলেন এখনও তাদের নির্বাচনে আসার জন্য দোয়া ও সরকারের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। তিনি আরও বলেন প্রধান বিরোধী দল সহ সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনের যদি অংশগ্রহণ না করে তাহলে প্রত্যাশিত গ্রহণযোগ্যতা খর্ব হবে বলে তিনি মনে করেন। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন । তিনি আরও বলেন, ৫০ আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনের সক্ষমতা রয়েছে। ১৫০ আসনে ইভিএমএ নির্বাচন গ্রহনের লক্ষে নতুন ইভিএম মেশিন ক্রয়ের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে সরকারের অর্থনৈতিক স্বক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করা হচ্ছে।
আজ ২২ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সভায় নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন অফিসার বরিশাল মোঃ আলাউদ্দিনসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।বিকেলে কুয়াকাটা আ লিক নির্বাচন প্রশিক্ষন ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে কুয়াকাটা রাত্রি যাপন শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্য রওয়ানা করবেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied