পটিয়ায় ফাঁকা গুলি বর্ষণ করে গাছ কেটে ফেলার অভিযোগ
চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও হাফেজা বাপের বাড়ি এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফাঁকা গুলি বর্ষণ করে চারদিকে আতঙ্ক সৃষ্টি করে ২০টি সেগুন কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার হাইদগাঁও এলাকায় গত গত ২০ ডিসেম্বর বেলা ১টা এবং বিকাল ৩টায় অস্ত্র সস্ত্র হাতে নিয়ে ফাঁকা গুলি বর্ষন করে আবু ছাদেক(৫০), মো. একরাম(৩২), মো. আলম প্রকাশ হনকার আলম(৩০), ইলিয়াছ(২৭), আব্দুল কাদের বার্মা(৪০), জসিম(৩৫), মো. তারেক(২৯)সহ ২০/২৫ জনের একটি গ্রুপ ২০টি সেগুন কাঠ কেঠে ফেলে বাড়ি ঘরে ভাংচুর চালায়। এ ঘটনায় হাইদগাঁও এলাকার মৃত আব্দুল আলীমের পুত্র হাজী ওসমান গণি বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ করেন। উক্ত জায়গার বিরোধ নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (দক্ষিণ) চট্টগ্রাম একটি মিস মামলা করেন ওসমান গণি। উক্ত মামলাটি করার পর আবু ছাদেকসহ একটি গ্রুপ মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে। মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় গত ২০২০ সালে ওসমান গনি জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ একটি ডায়েরী করেন। এ বিষয়ে অভিযোগকারী ওসমান গনি বলেন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে গাছ কেটে নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়ি ঘরে ভাংচুর চালায়, পটিয়া থানার এস আই আব্দুল জলিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পান, পুলিশ ঘটনায় জড়িত কোন আসামিকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, গুলি বর্ষন করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে গাছ কেটে নেয়ার ঘটনার বিষয়ে অভিযোগ করা হয়েছে তদন্ত কওে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ