গোয়ালন্দ শীতের সবজি সিম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছেই
বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে শিমও । শিম ভর্তা, ভাজি থেকে শুরু করে নানাভাবেই খাওয়া যায়। শীতকালীন এই সবজিতে রোগ প্রতিকার ও প্রতিরোধের অসাধারণ গুণ আছে। এছাড়াও যারা চুল পড়ার সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য শিম বেশ উপকারী।পুষ্টিবিদদের মতে,প্রতি ১০০ গ্রাম শিমে ৮৬.১ গ্রাম জলীয় অংশ আছে। এতে খনিজ উপাদান রয়েছে ০.৯ গ্রাম, আঁশ ১.৮ গ্রাম ও ক্যালোরি বা খাদ্যশক্তি রয়েছে ৪৮ কিলো ক্যালোরি। এছাড়াও শিমে ৩.৮ গ্রাম প্রোটিন, ৬.৭ গ্রাম শর্করা, ২১০ মি.গ্রাম ক্যালসিয়াম ও ১.৭ মি.গ্রাম লৌহ পাওয়া যায়।
এই সব উপাদান ছাড়াও শিম জিঙ্ক, ভিটামিন সি ও নানা রকম খনিজ উপাদানে সমৃদ্ধ।নানা পুষ্টিগুণে সমৃদ্ধ শিম নানা ধরনের রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ার গ্রামের কৃষক মোশারফ হোসেন বলেন, ৬ কাঠা জমিতে এবার আগাম শিমের আবাদ করেছেন। গাছে ভাল সিম ধরেছে এবং বাজারে দামও ভাল। প্রায় ১০ কেজির মতো সিম তুলেছেন। প্রতি কেজি শিম ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরকম দাম থাকলে আমাদের জন্য সুবিধা হয়।
একই গ্রামের কৃষক আফাজ উদ্দিন বলেন, ১০ কাঠা জমিতে আগাম শিমের আবাদ করেছেন। প্রায় পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখনো শিম উঠানো শুরু করতে পারিনি। আগাম শিমের আবাদ করায় পোকার আক্রমণ দেখা দিয়েছে। বাজারে এখন শিমের ভাল দাম আছে। কিন্তু যখন বেশি পরিমাণ শিম উত্তোলন শুরু হবে তখন আবার দাম কমে যাবে।
কৃষক হানিফ বলেন, শিমের গাছের ডগায় পঁচানি দেখা দিয়েছে। এছাড়া পোকায়ে শিম ছিদ্র করে ফেলছে। কৃষি অফিসের কোন লোককে মাঠে না পেয়ে কীটনাশকের দোকান থেকে দোকানির পরামর্শে কীটনাশক কিনে স্প্রে করা হচ্ছে। পোকা দমনে বিভিন্ন কীটনাশক স্প্রে করা হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা। ফলে কীটনাশক কিনতে লাভের একটি অংশ চলে যাচ্ছে।
গোয়ালন্দ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,গোয়ালন্দ শীতের আগাম সবজি শিমের আবাদ করা হয়েছে। এটি একটি লাভজনক ফসল। তবে আগাম সবজি হিসেবে শিমে বিভিন্ন পোকার আক্রমন হয়ে থাকে। বিশেষ করে মোজাইক ভাইরাসে আক্রমণ করলে পাতা হলদে হয়ে যায়।তবে এবার সিম চাষে কৃষক ভালো লাভবান হচ্ছেন।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied