সাপাহার কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা/২২ অনুষ্ঠিত
নওগাঁর সাপাহার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা/২২ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ ডিসেম্বর) সকালে সাপাহার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে উপজেলার ১১টি কিন্ডার গার্টেন স্কুলের মোট ১৩০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
সাপাহার উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের ৫ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষার হল সচিব শামসুল আলম জানান, সাপাহার উপজেলার কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের মোট ১১টি স্কুলের ১৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।
সাপাহার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মাওলানা কাওছার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই মেধা পরীক্ষা ছাত্র ছাত্রীদের মেধা বিকাশে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাপাহার কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা/২২ কেন্দ্র পরিদর্শন করেন সাপাহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন।
পরীক্ষায় অংশ গ্রহণ করে আল ফালাহ ইসলামী একাডেমি- তিলনা, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল- সাপাহার, নিউক্লিয়াস ক্যাডেট একাডেমি-সাপাহার, ইমাম আযম (রঃ) একাডেমি-সাপাহার, এভারগ্রীন একাডেমি- খঞ্জনপুর, দিঘীরহাট প্রি-ক্যাডেট একাডেমি, নিউ আইডিয়াল একাডেমি- খঞ্জনপুর, নিশ্চিন্তপুর আইডিয়াল একাডেমি, আল হেরা ইসলামি একাডেমি- হরিপুর, আছিয়া ছিদ্দিক কিডস স্কুল- আশড়ন্দ ও সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুল- মধইল।
প্রীতি / প্রীতি
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা