কাশিমপুর কারাগারে জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদের (৩৭) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টায় কারা কর্তৃপক্ষ ওই জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর করে। এ সময় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জনের প্রতিনিধি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ও পনিরের স্বজনরা উপস্থিত ছিলেন। জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদ ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধা কানাই করস্থান এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী ও শতদল কার্যালয়ে বোমা হামলার মামলায় আসাদুজ্জামান পনিরকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ওই বোমা হামলায় ৮ জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হন। ওই ঘটনায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা হয়। এরমধ্যে নেত্রকোনা থানার মামলা নং- ০৮(১২)২০০৫ ধারা-১২০ বি/৩০২/৩৪/১০৯-এ ঢাকার দ্রুত টাইবুনাল আদালত ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয়। আদালতের আদেশে আইনি প্রক্রিয়া শেষে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এছাড়াও তার বিরুদ্ধে ২০০৫ সালে নেত্রকোনা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলায় ২০ বছরের কারাদণ্ড, কোতোয়ালি থানায় বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় একটিতে ১০ বছর এবং অন্যটিতে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়াও কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ফাঁসি কার্যকর হয় জল্লাদ শাহজাহানের হাতে। মৃত্যু নিশ্চিত করেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাক্তার আশিফ রহমান ইভান।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে রাত সাড়ে ১২টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সেটি ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied