ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে সরকারি খাল হতে বালু উত্তোলন।। ঘরবাড়ি-ফসলী জমি ধ্বসে যাওয়ার আশংকা


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৪-১২-২০২২ দুপুর ৪:৩৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জৈনদ্দিন সরদার পাড়া এলাকায় প্রবহমান সরকারি খাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে করে খালপাড়ের বসতবাড়ী,ভিটেমাটি, মসজিদ,মাদ্রাসা ও প্রাইমারি স্কুল ঝুঁকির মধ্যে পড়েছে। ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে ড্রেজার মেশিন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট  (২২ ডিসেম্বর) দুপুরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার দুপুরে সরোজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ব্যাক্তির নাম মোঃ ইসমাইল খা। তিনি স্হানীয় রোকন উদ্দিন খানের ছেলে। উত্তোলিত বালু তিনি অন্যত্র বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। কয়েকজন প্রভাবশালী ব্যাক্তির যোগসাজশে বেশ কিছুদিন ধরে এভাবে বালু তুলছেন বলে জানা গেছে। স্হানীয়রা তাকে বাঁধা দিতে গেলে তিনি নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, একটি বড় ড্রেজার মেশিন দিয়ে সেখান থেকে বালু তোলা হচ্ছে। এতে আশপাশের পাড় ভেঙে পড়ছে। এ সময় ড্রেজার মেশিন বন্ধের দাবিতে বিক্ষুব্ধ গ্রামবাসী নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

আলাপকালে মোঃ হাসেম মন্ডল, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোঃ শহিদসহ কয়েকজন বলেন, শুকনো মৌসুমে এই খালের জমিতে তারা বোরো ধান,সরিষাসহ নানা ধরনের কৃষি ফসলের আবাদ করে থাকেন। কিন্তু ৩০/৪০ ফুট গভীর করে বালু তোলার ফলে অল্প কয়েকদিনের মধ্যেই তাদের বসতভিটা, বাড়িঘর ও ফসলী জমি ধ্বসে যাওয়ার উপক্রম হয়েছে।আমরা বাঁধা দিতে গেলে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

আনোয়ারা বেগম, আকলিমা খাতুন, সাহেরা খাতুন সহ কয়েকজন মহিলা বলেন, শুকনো মৌসুমে এই খালে পানি থাকে না। এখন বাড়ির পাশে এত গভীর করে বালু তোলা হলে তাদের শিশুদের এই গভীর পানিতে পড়ে প্রানহানির আশংকা রয়েছে। অভিযুক্ত ইসমাইল খা মুঠোফোনে দাবি করেন, তিনি সরকারী খাল থেকে বালু উত্তোলন করছেন না। পাশেই তার নিজের জমি রয়েছে। সেখান হতে বালু তুলছেন। এতে কারো কোন সমস্যা হচ্ছে না।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি।

প্রীতি / প্রীতি

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত