লালমনিরহাটে বিএনপির বিশাল গণমিছিল
কেন্দ্রীয় বিএনপির ১০দফা দাবী আদায়ের লক্ষ্যে লালমনিরহাটে ৩০ হাজার বিএনপির নেতা কর্মী নিয়ে বিশাল গণ মিছিল করেছে বিএনপি নেতা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। গণ মিছিলের পূর্বে জেলা কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত দশ দফার নিয়ে বক্তব্য দেন বিএনপি নেতা দুলু।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির জেলা কার্যালয়ের বিডিআর হাট থেকে ৩০হাজার নেতাকর্মীর একটি বিশাল গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোর গোল চত্বরের এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে গণ মিছিলের সমাপ্তি ঘোষনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
কেন্দ্র ঘোষিত গণ মিছিলের অংশ বিশেষ হিসেবে বিএনপি রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু মিছিলটির নেতৃত্ব দেন। মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগামীতে কেন্দ্র ঘোষিত যে সকল কর্মসূচি আসবে সে সকল কর্মসুচি সফল করার লক্ষে বিএনপি নেতা কর্মীরা নিজের জীবন বাজি রেখে মাঠে থাকবে। মিছিলটি কোন ধরনের বাধা বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
সুজন / সুজন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’