পাইকগাছায় শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্নহত্যা
পাইকগাছার কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে মা পিয়া খাতুন (২৪)। সে উপজেলার কপিলমুনির কাশিমনগর গ্রামের মহিদুল ইসলাম মধুর স্ত্রী।
পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার (২৪ ডিসেম্বর) সকালে স্বামী মহিদুল ইসলাম রেন্ট-এ কার চালক সকালে বাড়ি থেকে বেরিয়ে খুলনায় গেলে দুপুর আনুমানিক ২ টার দিকে একমাত্র সন্তান সাড়ে ৪ বছরের মেয়ে মাহিশা আক্তার মরিয়মকে নীচে খেলতে পাঠিয়ে দ্বিতীয় তলার নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।
এরপর আড়াইটার দিকে শিশু মরিয়ম খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকলে পিয়ার শ্বশুর ইদ্রিস আলী ইদু শেখ দ্বিতীয় তলায় তার ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। এরপর তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদ আলী, এসআই শাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
জানাযায়, প্রায় ৭ বছর পূর্বে উপজেলার হরিদাশকাটি গ্রামের মৃত আহাদ আলী মোড়লের মেয়ে পিয়া খাতুনের সাথে বিয়ে হয় কাশিমনগরের মহিদুল ইসলাম মধুর। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে মাহিশা আক্তার মরিয়ম (৪) নামে এক কন্যা শিশুর জন্ম হয়।
সর্বশেষ তার সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কি কারণে পিয়া খাতুন আত্নহত্যা করেছে তাৎক্ষণিক তার কারণ জানাযায়নি।
সুজন / সুজন
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত