ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় মামলার বাদীকে ফাঁসাতে অভিনব কায়দা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ১২:৫৬

নওগাঁর মান্দায় ডিস ব্যবসায়ী নওশিন ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও মামলার বাদী নাজিম উদ্দিনকে ফাঁসাতে অভিনব কায়দা অবলম্বন করছেন আসামিপক্ষের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। নাজিম উদ্দিন (৩৫) উপজেলার ভাঁরশো ইউপির কসবা মান্দা গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে। অপরদিকে বিবাদীরা হলেন- পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের ময়েজ উদ্দিন মণ্ডলের ছেলে আলমগীর হোসেন (২৭)-সহ অজ্ঞাত কয়েকজন।

জানা গেছে, ডিস ব্যবসাকে কেন্দ্র করে মামলার বাদী নাজিম উদ্দিন ও বিবাদী আলমগীর হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৭ জুলাই সন্ধ্যায় বিবাদী আলমগীর হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ভাড়াটে লোকজন এনে ঠাকুরমান্দা বাজারে অবস্থিত নওশিন ক্যাবল নেটওয়ার্কের অফিসে হামলা চালায়। হামলায় অফিসে থাকা ইন্টারনেট মেশিন, কম্পিউটার, মনিটর ও ডিসের যাবতীয় যন্ত্রাংশ ভাংচুর করা হয়। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার দিনই নাজিম উদ্দিন বাদী হয়ে আলমগীর হোসেনসহ ৫ জন ও আরো ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে মান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে মামলার বাদী জানান। 

এ ব্যাপারে মামলার বাদী নাজিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলা থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে ফাঁসাতে গত ১৩ জুলাই মঙ্গলবার রাতে আসামি আলমগীর হোসেনের দোকানে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগানোর দ্বায়ভার আমার ঘাড়ে চাপাতে বিভিন্নভাবে পাঁয়তারা করছেন আসামিপক্ষের লোকজন।

তিনি আরো জানান, পরিকল্পিতভাবে তারা নিজের টিনের ঢোপের দোকানে নিজেরাই আগুন লাগিয়ে আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি ঘটনা। 

দোকানে আগুন লাগানোর ঘটনায় দোকান মালিক আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। 

এ ব্যাপারে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগুন লাগানোর ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬