ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের ২য় বর্ষপূর্তি


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৪-১২-২০২২ রাত ৮:২৬

"মুমূর্ষু রোগীর প্রাণের টানে, ছুটবো মোরা রক্তদানে" এই শ্লোগানে কুতুবদিয়ার অসহায় রোগীদের জন্য রক্ত সংগ্রহে কাজ করছে কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাব। গত দুই বছর ধরে মাত্র আড়াই শত টাকায় কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ করে আসছে সংগঠনটি। সদস্যদের মুঠোফোনে কল দিলেই প্রয়োজনীয় রক্তের গ্রুপের রক্তদাতা হাজির হন হাসপাতালে। বিনা পয়সায় দেন মূল্যবান রক্ত। বেঁচে যাচ্ছেন মুমূর্ষু রোগী। যা একটি বিরল মানবিক দৃষ্টান্ত।

২৪ ডিসেম্বর (শনিবার) বিকেলে হাসপাতাল গেইট এলাকায়  কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের ২য় বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।  

বক্তারা বলেন, রক্তদানের মতো সর্বোচ্চ মানবিক কাজটি করতে গিয়ে অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে দুই বছরে সফলতা অনেক।

এর আগে ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে একটি  র‌্যালী ও আলোচনা সভা উপজেলা সদরের  প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সভাস্থলে মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)  ডা: রেজাউল হাসান, পল্লী চিকিৎসক মোহাম্মদ ইলিয়াস, নিউ মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার পরিচালক এম.এ মান্নান, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক মো: নজরুল ইসলাম, সাংবাদিক আনিছুর রহমান হিরু, কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নেজাম উদ্দিন, আবাম ফাউন্ডেশনের এস.এম রহিম উল্লাহ (ডেন্টিস্ট) , মানবিক টিম কুতুবদিয়ার মিশকাত শরীফ, ইউনাইটেড ব্লাড ব্যাংক‘র মিজানুর রহমান প্রমূখ।

এসময় কুতুবদিয়ায় দরিদ্র অসহায় রোগীদের রক্ত ডোনেটে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের অর্থ সম্পাদক সালমান বিন রাসেল'র উপস্থাপনা অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল মান্নান। এতে সমাপনী বক্তব্য রাখেন  মো: আব্দুল্লাহ।

পরে কেক কেটে ২য় বর্ষপূর্তি  উদযাপন করা হয়। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সুজন / সুজন

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা