গণ ধর্ষেনর শিকার গার্মেন্টস শ্রমিক
সাভারে এক গার্মেন্টস শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
গণধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্টস) আবদুল্লাহ বিশ্বাস গণধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিকের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ বলছে, ২৩ ডিসেম্বর রাতে সাভারের কলমা এলাকায় জোর করে ওই গার্মেন্টস শ্রমিককে একটি মুরগির খামারে নিয়ে যান ছয় ব্যক্তি। এসময় ওই ছয়জন ব্যক্তির দলনেতা সাজ্জাদ হোসেনসহ ওই গার্মেন্টস শ্রমিককে হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা ওই গার্মেন্টস শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দেন। রবিবার রাতে গণধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিক সাভার মডেল থানায় উপস্থিত হয়ে সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ চার জনকে গ্রেফতার করা হয়।
গণধর্ষণের শিকার গার্মেন্টস শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ বিশ্বাস বলেন, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Link Copied