হাতীবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক হযরত আলীর উপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন নিশাত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, জাগো নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি রবিউল হাসান, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, মোহনা টিভির জেলা প্রতিনিধি সাহরুপ সুমন, হাতীবান্ধা রিপোর্টারস ক্লাবের সভাপতি সুমন আলতাবসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিক হযরত আলীর উপর হামলার ঘটনায় জড়িত নূরল আমিন ও তার লোকজনদের অতি দ্রæত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। নতুবা আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।
প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বাড়ি ফেরার পথে সাংবাদিক হযরত আলীর পথরোধ করে তাকে মারধর করেন নৌকা প্রতীক প্রার্থী নুরল আমিন ও তার লোকজন। পরে এ ঘটনায় শুক্রবার দুপুরে ভ‚ক্তভোগী সাংবাদিক হযরত আলী নৌকা প্রার্থী নুরল আমিনকে প্রধান আসামী করে মোট ৭জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied