ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৫-১২-২০২২ বিকাল ৫:২

নওগাঁর ধামইরহাটে এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৩য় বর্ষ উদযাপন উপলক্ষে ট্যালেন্ট সার্চ কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামুল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিকেল ৫ টায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু রাশেদ ইমামের সভাপতিত্বে উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীদের নিয়ে ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাসুমা আকতার ১ম স্থান অধিকার করলে তাকে  পুরস্কার হিসেবে ১০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী কমল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. আবু মুছা স্বপন প্রমুখ। সবশেষে সন্ধা হতে হাজার হাজার দর্শক নিয়ে মধ্যরাত পর্যন্ত জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফাউন্ডেশনের পরিচালক আবু রাশেদ ইমাম জানান, আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে স্বেচ্ছাশ্রমে আমাদের সহযোগিদের নিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র প্রদান, অসহায় পরিবারে খাদ্য সহায়তা, শিক্ষাউপকরণ সহ বিভিন্ন সেবামুলক কার্যক্রমের পরিচালনা করে থাকি, যা চলমান থাকবে। 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু