ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাকরির প্রলোভনে বেকার তরুণ-তরুণীর সাথে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৭


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৫-১২-২০২২ রাত ৮:৪৮

ফেসবুকে ভুয়া বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে শতাধিক বেকার তরুণ-তরুণীদের চাকুরি দেওয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খুলনার অগ্নি নামে একটি প্রতিষ্ঠানের নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬, সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। লেফটেন্যান্ট কমান্ডার মো. সারোয়ার হোসেন এ প্রেস ব্রিফিং করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, অগ্নি কোম্পানির মূলহোতা অভয়নগরের সৈয়দ তানভীর আহম্মেদ (৩১), খুলনার দিঘলিয়ার মোঃ সাহাবুদ্দিন (৪০), ঝালকাঠি রাজাপুরের মোঃ সোহেল (২৮), মোল্লারহাট হাড়িদাহের মোঃ রেজাউল করিম (৩০), সাতক্ষীরা শ্যামনগর জাদরপুরের মোঃ জাহিনুর ইসলাম (২০), নগরীর বয়রার মোঃ জহিরুল ইসলাম (২০) ও ঝালকাঠির রাজাপুরের নাহিদ জাহান জুই(২৮)।

তিনি জানান, গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৬ জানতে পারে খুলনা মহানগরীতে একটি প্রতারক চক্র ফেসবুকে চাকরি দেয়ার চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বেকার তরুণ- তরুণীকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে।  র‌্যাবের দলটি  গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে প্রতারক চক্রটি বেশ কিছু তরুণ-তরুণীকে তাদের অফিসে আটকিয়ে রেখে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করছে। গত শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮ টায় র‍্যাব-৬ খুলনার একটি  দল খুলনার সোনাডাঙ্গা হাফিজনগর এলাকায় এন এইচ টাওয়ারের ৬ তলায় অবস্থিত অগ্নি কোম্পানি লিমিটেডের অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতারক চক্রের মূল হোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

একইসঙ্গে ভুক্তভোগীদরে উদ্ধার করা হয়। ভুক্তভোগীদের দেওয়া তথ্য এবং আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রটি তরুণ তরুণীদরে চাকরি দেওয়ার নাম করে তাদেরকে অফিসে ডেকে বিভিন্ন ভাবে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করতো এবং তাদেরকে আরো তরুণ-তরুণীদেরকে ফাঁদে ফেলানোর জন্য কাজ করতে বাধ্য করতো। আসামীদের হেফাজত থেকে ১০ টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ, ৪০ টি ভর্তি ফরম, ৪৫ টি অঙ্গিকার নামা, ১টি সিসি ক্যামেরার ডিভাইস, ৪ টি রেজিস্টার, ৫৪ হাজার ২১০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজুর কাজ  প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়