ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টুইটারে বন্ধ মাস্টোডনের লিংক শেয়ারিং


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ১১:১৫

প্রতিদ্বন্দ্বী সামাজিক প্ল্যাটফর্ম মাস্টোডনের লিংক শেয়ারিং সুবিধা বন্ধ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। মাস্টোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপে ভাগ করেছে। এগুলো ‘সার্ভার’ নামে পরিচিত। এর উদাহরণ হিসেবে ধরা যায়, ‘ইউকে’, ‘স্নুকার’, ‘সিকিউরিটি’ ইত্যাদি।

ব্যবহারকারীর অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাস্টোডন অ্যাকাউন্টের লিস্ট যোগ করতেও বাধা দিচ্ছে টুইটার। টুইটারের দাবি, এগুলো ‘ম্যালওয়্যার’। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এমন কোনো প্রমাণই মেলেনি যে মাস্টোডনে ম্যালওয়্যার আছে, ম্যালওয়্যার থাকা সফটওয়্যার ব্যবহারকারীর ডিভাইসের ক্ষতি করে।

মাস্টোডন বলেছে, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী পেয়েছে তারা। এর মধ্যে অনেক ব্যবহারকারীই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন। সবচেয়ে জনপ্রিয় ‘মাস্টোডন ডটসোশাল’সহ ১০টির বেশি সার্ভারের লিংক পোস্ট করতে পারেনি বিবিসি। এগুলোর একটি হলো সাংবাদিকদের সার্ভার। এ ছাড়া যুক্তরাজ্যের জনগণের জন্য তৈরি সার্ভারের লিংকও পোস্ট করা সম্ভব হয়নি।

তবে, মাস্টোডনে নেওয়া সব লিংক বন্ধও হয়নি। আর এতে প্রবেশের ভিন্ন উপায়ও আছে। টুইটারে মাস্টোডনের কতগুলো সার্ভার ব্লক হয়েছে বা কেন হয়েছে, ওই বিষয়গুলো পরিষ্কার নয়। ‘আমরা আপনার অনুরোধ রাখতে পারছি না কারণ টুইটার বা আমাদের সহযোগীরা একে সম্ভাব্য ক্ষতিকারক লিংক হিসেবে চিহ্নিত করে।’

লিং পোস্ট করতে চাওয়া ব্যবহারকারীকে এই বার্তা দেখাচ্ছে টুইটার। কয়েকটি লিংক বন্ধের পাশাপাশি সামাজিক প্ল্যাটফর্মটিতে থাকা মাস্টোডনের মূল অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টুইটার। 

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা