সাভারের ৩ মহাসড়কে তীব্র যানজট
সাভারের বিভিন্ন সড়কে রাত থেকেই বাড়তে শুরু করেছে যানজট। বেলা যত বাড়ছে ততই দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনে সাভারের বিভিন্ন মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে যানজট ও রোদে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও কোরবানির পশু ব্যবসায়ীরা। শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে এসব সড়কে তীব্র যানজটের চিত্র দেখা যায়।
জানা যায়, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ১৬ কিলোমিটার, ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর থেকে হেমায়েতপুর পর্যন্ত ১৭ কিলোমিটার ও আব্দুল্লাহপুর-বাইপাল সড়কের বাইপাল থেকে ধৌড় পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগে আছে। সড়কে থেমে থেমে চলছে পরিবহন।
সাভার ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) রবিউল ইসলাম বলেন, সাভারের সব রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক চেষ্টা করে এখন যানজট কিছুটা কমাতে পেরেছি। ট্রাফিক পুলিশের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ ও ঘরমুখো মানুষের ভিড়ে যানজট সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গরুর গাড়ি ঢুকছে ও এক-দুইদিনের ভেতর পোশাক কারখানাগুলোর ছুটি হবে। তাই আগেই মানুষ বাড়ি ফেরার চেষ্টা করছে। তবে যানজট নিরসনের সব চেষ্টা করা হচ্ছে।
জামান / জামান
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার