স্ত্রীর নির্যাতনে দুই সন্তানসহ স্বামীর আত্মহত্যার চেষ্টা
কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে দুই শিশু সন্তানসহ স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ড চৌধুরী পাড়া গ্রামে।
এলাকাবাসী জানান, সোমবার (২৬ ডিসেম্বর) সকালে আজিজ প্রকাশ মিয়ানি (২৭) নামের ওই ব্যাক্তি দুই সন্তান যথাক্রমে তামিম ইকবাল (৬) ও মাইমুনা (২) কে নিয়ে বাড়ির পূর্ব পাশের সবজি ক্ষেতে যায়। সেখানে প্রথমে নিজে কীটনাশক পান করে। পরে সন্তানদের খাওয়ানোর চেষ্টা করে। এসময় শিশুরা চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায়।
এলাকাবাসী শিশুসহ মিয়ানিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে দুই শিশু সন্তানসহ আত্মহত্যা করার চেষ্টা করেন আজিজ।
আজিজ প্রকাশ মিয়ানির বোন মনোয়ারা জানান, আত্মহত্যার চেষ্টা করার আগের দিন শ্বশুর বাড়ি যান মিয়ানি। সেখানে তাকে মারধরসহ অপমান করা হলে মিয়ানি বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে আসেন। অপমানে পরের দিন সকালে দুই সন্তানসহ কীটনাশক পান করে আজিজ। আজিজের মামা ছৈয়দ জানান, গত সাত বছর আগে আলী আকবর ডেইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড তেলিয়াপাড়ার আমির হোসেনের মেয়ে রোকেয়ার (২৫) সাথে বিয়ে হয় আজিজ প্রকাশ মিয়ানির। বিয়ের পর থেকে স্ত্রীর নির্যাতন সহ্য করে সংসার করছিল সে। বিভিন্ন সুদখোর ও এনজিও থেকে ঋণ নিয়ে সংসার চালিয়ে আসছিল। কিন্তু স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করে।
জানা যায়, আবদুল আজিজ প্রকাশ মিয়ানি বড়ঘোপ মুরালিয়া কালাইয়া পাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র। দীর্ঘ ধরে আলী আকবর ডেইল চৌধুরী পাড়া নানার বাড়ির পাশে বাড়ি করে বসবাস করে আসছিল।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied