আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে করোনা হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে করোনা ওমিক্রনের উপধরণ বিএফ-৭ এর সংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথে যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে।বিশেষ করে ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফারেড থার্মোমিটার দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন যাত্রীর র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রয়েছে। দুপুর ১টা পর্যন্ত ছয়জন ভারতীয় নাগরিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তবে ছয়জনের রিপোর্টই নেগেটিভ এসেছে।
হেলথ স্ক্রিনিং বুথের কর্তব্যরত চিকিৎসক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. জহির উদ্দিন জানান, করোনা প্রতিরোধে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আগত সকল যাত্রীর স্বাস্থ্যগত তথ্যগুলো নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে চেকপোস্টেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। যদি কেউ পজিটিভ হন, তাহলে কোয়ারেন্টাইনে রাখা হবে।ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হেলথ স্ক্রিনিং কার্যক্রম আরও জোরদার করার জন্য রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা আসে। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
Link Copied