মালিবাগে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে রাশেদ মাহমুদ রুস্তম (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে মালিবাগ রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে রোববার দিনগত রাতে মালিবাগ রেললাইন থেকে ওই নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিল্লাল হোসেন জানান, মৃত রাশেদ একটি বেসরকারি টেলিভিশনের নিরাপত্তাকর্মী ছিলেন। মালিবাগ রেলগেট এলাকায় একটি মেসে থাকতেন তিনি। রোববার দিনগত রাতে মেস থেকে অফিসে যাচ্ছিলেন। এ সময় রেললাইন পর সময় ময়মনসিংহ-কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত রাশেদের ছেলে ফারহান শাহরিয়ার জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল গ্রামে। বর্তমানে তার বাবা মালিবাগ রেলগেট এলাকায় থাকতেন। তার বাবা বেসরকারি একটি টেলিভিশনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। জানতে পেরেছি রাতে বাসা থেকে অফিসে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান