নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ৫ দোকান
নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।
রোববার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব অফিসার, নুরনবী। তিনি বলেন, রাত ২ টা ৪৩ মিনিটের দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে জানান তিনি।
পুড়ে যাওয়া দোকান গুলো হলো, আব্দুল হকের চা দোকান, সেলিম এর ক্রোকারিজ দোকান, নজির আহম্মদের গাড়ীর যন্ত্রাংশের গোড়াউন এবং ইউনুছের র মায়ের দোয়া স্টোর, কামালের কসমেটিক্স দোকান আংশিক পোড়া যায় এবং মামলারের ক্ষয়ক্ষতি হয়।
ব্যবসায়ী রায়হান বলেন, রাত প্রায় ২ টার পর তিনি দেখতে পান দোকান গুলোতে আগুন জ্বলছে, তিনি দ্রুত সবাইকে জানালে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ৫ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied