ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ডেলিভারি জটিলতায় ১৬ দিনের শিশু রেখে  মায়ের মৃত্যু


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৬-১২-২০২২ বিকাল ৬:৪৯

খালার কোলে ষোল দিনের শিশু। পাশে হাসপাতালের বিছানায় মায়ের লাশ। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। চারদিকে নিস্তব্ধতা। ক্ষণে ক্ষণে কান্নার শব্দ। কারও মুখে কোন কথা নেই। মাঝে মধ্যে সদ্য ভূমিষ্ঠ শিশুর নানি কিছু যেন বলছিলেন। 

কথা বলে জানা গেছে, কিছুক্ষণ আগেও মায়ের সাথে কথা বলেছে রিনা। দীর্ঘ ১৬ দিন ডেলিভারি জটিলতায় ভোগে মারা যান রিনা। রেখে যান কোলের শিশু। একজন চিকিৎসক বলেছেন রিনা করোনা আক্রান্ত ছিলেন।

ষোল দিন আগে বাড়িতে নরমাল ডেলিভারিতে এক ফুটফুটে শিশুর জন্ম দেন রিনা আকতার। কিছুদিন না যেতে শারিরীক দুর্বলতা দেখা দিলে ২৩ ডিসেম্বর শরণাপন্ন হন চিকিৎসকের। চিকিৎসকের পরামর্শ মতে চলতে থাকে চিকিৎসা কার্যক্রম।

২৬ ডিসেম্বর (সোমবার) রোগীর  শারীরিক অবস্থার অবনতি হলে  চিকিৎসকের সাথে যোগাযোগ করে রোগীকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার ১২টার দিকে মারা যান রিনা আকতার। 

রোগীর স্বামী নেজাম উদ্দিন জানান, আলী আকবর ডেইল ইউনিয়নের কাজির পাড়ায় তার বাড়ি। পেশায় মৎস্যজীবী। চার বছর আগে রিনাকে পারিবারিকভাবে বিয়ে করেন। ষোল দিন আগে রিনার বাপের বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হয়। এটা তাদের প্রথম সন্তান। সন্তানের আগমনে পরিবারের সকলের আনন্দের শেষ ছিল না। কিন্তু হঠাৎ জটিলতা দেখা দিলে ডাঃ শাহ ইমরানের শরণাপন্ন হন। তাঁর ব্যবস্থাপত্রমতে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান।

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রেজাউল হাসান বলেন, রোগীকে খারাপ অবস্থায় হাসপাতালে আনা হয়। শ্বাসকষ্ট মনে করে রোগীকে অক্সিজেন, নেভোলাইজার, কটসনসহ আরও বিভিন্ন পাওয়ারের ওষুধ সেবন করানোর কারণে রোগীর শারীরিক অবনতি হতে পারে। 

জানা যায়, চিকিৎসা চলাকালীন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু মায়ের বুকের দুধ পাচ্ছিলো না। যে কারনে চিকিৎসকের দেয়া কয়েকটি ওষুধ ও ইনজেকশন বন্ধ রাখেন। তাই হয়তো রোগীর অবনতি হয়েছে এমন ধারণা চিকিৎসকের। তাছাড়া রোগী করোনা আক্রান্ত ছিলেন বলেও মন্তব্য করেন ডাঃ শাহ ইমরান।

এদিকে, রিনার মরদেহ জানাজা শেষে পৈত্রিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সুজন / সুজন

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ