ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শীতের সকালে হঠাৎ বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ১১:৩

শীতের সকালে রাজধানীতে হঠাৎ বৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর ছয়টার আগ থেকেই মেঘের গর্জন শোনা যায়। পরে শুরু হয় বৃষ্টি, চলে প্রায় পৌনে এক ঘণ্টা। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃষ্টির কারণে সকালে অফিসগামী অধিকাংশ মানুষই বিড়ম্বনায় পড়েন। রাজধানীতে গণপরিবহনও কম চলতে দেখা গেছে। তবে এক পশলা বৃষ্টির কারণে ধুলো থেকে কিছুটা মুক্তি মিলেছে নগরবাসীর।

সকাল ৭টার পর বৃষ্টি না থাকলেও ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। বেলা গড়ালেও দেখা মিলছে না রোদের।

এর আগে সোমবার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তাতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। বৃষ্টি এলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি