ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাতকানিয়ায় অভিযান শুরু, এমটিএম গুঁড়িয়ে প্রশাসনের সতর্কবার্তা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৭-১২-২০২২ বিকাল ৫:১৪

সাতকানিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকার এমটিএম ব্রিকফিল্ড গুঁড়িয়ে অভিযানের শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইট পোড়াতে জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ধ্বংস করা হয়। স্তূপকৃত বেশকিছু কাঁচা-পাকা ইট।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নূর হোসেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইটভাটার অভিযান শুরু হয়েছে। এমটিএম দিয়ে আমাদের অভিযান শুরু। আরও অসংখ্য অবৈধ ইটভাটা আছে। ধারাবাহিকভাবে সেখানেও অভিযান চালানো হবে।

প্রীতি / প্রীতি

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন