বিজয়নগরে ৩ ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের
তিন ট্রাকের সংঘর্ষে সাইদুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আরেক ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল বগুড়ার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ঢাকামুখী পাথরবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান পাথরবাহী ট্রাকচালক সাইদুল।এ সময় আহত হয়েছেন আরেক ট্রাকচালক ও তার সহকারী। তাদের উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সাইদুলেল মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশা ও রাতে হালকা বৃষ্টি হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন।
প্রীতি / প্রীতি
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা