ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দোহার প্রেসক্লাবের উন্নয়ন সভা অনুষ্ঠিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ৩:৫১
দোহার প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের এশিয়া বার্তা কার্যালয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।  দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। উন্নয়ন সভা পরিচালনা করেন দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী।
সভায় দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান বলেন, প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সকল সদস্যদের নিয়ে একযোগে কাজ করা হবে। করোনা পরিস্থিতিতে অসহায় ও অসুস্থ সাংবাদিকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হবে। এছাড়া দোহার প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সহযোগিতা নিয়ে সাংবাদিকদের মান উন্নয়ন করা হবে।
দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী বলেন, নিয়ম অনুযায়ী সকল সাংবাদিকদের করোনা টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। করোনা সুরক্ষায় মাস্ক ব্যবহার করতে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলতে বলেন।
সভা শেষে দোহার প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক  সকল কাগজ পত্রাদি নবগঠিত কমিটির নিকট হস্তান্তর করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি মো. অলী আহমেদ, সহ-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, অর্থ ও দপ্তর সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জুবায়ের আহমেদ, কার্যকরী সদস্য মো. তারেক রাজীব, মো. সুজন হোসেন, মো. জুবায়ের আহমেদ, মো. আসাদ মাহমুদ ও মো. কামাল হোসেন, হাবিবুর রহমান বকস প্রমুখ।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা