কার হাতে আসছে নগর যুবলীগের নেতৃত্ব ?
অবশেষে দীর্ঘ ১০ বছর পরে ও সম্মেলনের ৭ মাস পর কেন্দ্র থেকে ঘোষণা করতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি। কিন্তু দিদার - দেবু নাকি আজিম - দেবু ”কে হচ্ছেন নগরীর যুবরাজ” কার হাতে ওঠছে মানবিক যুবলীগ খ্যাত এই সংগঠনের নেতৃত্ব? এই নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। তবে শতভাগ কনফার্ম হতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের প্রথম দিকেই নগর যুবলীগের কমিটি ঘোষণা হতে পারে বলে কেন্দ্রীয় কমিটির বিশ্বস্ত একটি সুত্র জানিয়েছে। তবে ঠিক কত তারিখে ও কে কোন পদে আসছেন তা নিশ্চিত করেননি।
নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, কিছুদিন আগেও শোনা যাচ্ছিল নগর যুবলীগের সদ্য বিদায়ী কমিটির যুগ্ন আহবায়ক দিদারুল আলম দিদারুল দিদারকে সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সিটি কলেজ ছাত্রলীগের সবেক সভাপতি দেবাশীষ পাল দেবুকে সাধারণ সম্পাদক করার বিষয়টি প্রায় চুড়ান্ত হয়েছিল। সেক্ষেত্রে সহসভাপতি করার কথা ছিল নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সদ্য বিদায়ী কমিটির সদস্য ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রনব দাশ, নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দিদারুল আলমসহ কয়েকজন সিনিয়র নেতাদের। স্থানীয় নেতৃবৃন্দের আপত্তির কারনে তা আর হয়ে ওঠেনি। তবে আগের সিদ্ধান্ত বহাল আছে নাকি বাতিল হয়েছে তাও নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
কেন্দ্রীয় যুবলীগের অপর একটি সুত্র জানায়, ২০২৩ সালের জানুয়ারিতেই চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করার প্রক্রিয়া প্রায় চুড়ান্ত। সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য আপাতত দিদারুল আলম দিদার, এমআর আজিম ও দেবাশীষ পাল দেবুর নাম রয়েছে । এই ৩ জনের মধ্য থেকে ২ জনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হতে পারে, আর ৩য় জন হবেন সিঃ সহসভাপতি। তবে কে কোন পদে থাকছেন তা যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মাঈনুল হোসেন খান নিখিল নির্ধারণ করবে বলেও জানা যায়। তবে নিরাশ হওয়ার কিছু নেই ওয়ার্ড ও থানা কমিটির জন্য দক্ষ নেতার প্রয়োজন, যারা নগর কমিটিতে আসবেনা, তাদেরকে বিভিন্ন শাখা কমিটির গুরত্বপূর্ণ পদে রাখা হবে।
নগর যুবলীগের অন্যান্য পদে আসতে পারেন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমন, সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, বিজিএমইএ এর সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু, কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, শাহেদ হোসেন টিটু, কেন্দ্রীয় যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের সাজসজ্জা উপ কমিটির সদস্য ফসিউল আলম রিয়াদ, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুমন ধর, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনি, তানভীর আহমেদ রিংকু, ইঞ্জি: এম.এ. মহিউদ্দিন, সুমন দেবনাথ, জাবেদুল আলম সুমন, সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক আজমল হোসেন হিরু, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম রাসেল, নগর যুবলীগ নেতা সুরঞ্জিত বড়ুয়া লাভু, ইয়াছির আরাফাত, নুরুল আনোয়ার, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির মাসুদ, ওয়াহিদুল আলম শিমুল, শেখ মহিউদ্দিন বাবু, আসিফ মাহমুদ, সাখাওয়াত হোসেন সাকুসহ ছাত্রলীগের বেশকিছু ত্যাগী নেতা।
উল্লেখ্য, গত ৩০ মে নগর যুবলীগের সম্মেলন হয়েছিল। এর আগে ২০১৩ সালের জুলাইয়ে মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, মাহাবুবুল হক সুমনকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় যুবলীগ। বিগত ১৯৮৯-৯০ সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের ৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছিল, ওই কমিটির সভাপতি ছিলেন নোমান আল-মাহমুদ ও সাধারণ সম্পাদক ছিলেন শফিকুল হাসান। এরপর ২০০৩ সালের জুলাই মাসে মহানগর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ