ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাভারের ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ভোটার উপস্হিতি নগন্য


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৯-১২-২০২২ দুপুর ৪:১৪

সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়াঁর মৃত্যুত শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম লক্ষ্য করা গেছে।

বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়নের গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গুমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের কোনো লাইন চোখে পরেনি। 

এই কেন্দ্র দুটির দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম এবং বিপুল কুমার বিশ্বাস জানান, ‘এই কেন্দ্রে দুটিতে মোট ভোটার ৫ হাজার ২২০ জন। এখন পর্যন্ত ৮৪০ জন ভোটার ভোট প্রদান করেছেন। সকালের ঘন কুয়াশার জন্য হয়তো ভোটারদের উপস্থিতি কম তবে বেলা বাড়ার সঙ্গেসঙ্গে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে ধারণা করছি।’ 

এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা  বলেন, 'এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনরূপ বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রিতিকর ঘটনা প্রতিরোধে  নিয়োজিত রয়েছি।’ 

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা থেকেই এই ইউনিয়নের মোট ৪২টি ভোট কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।ভোট গ্রহণ কার্যক্রম মনিটরিং করতে মাঠে রয়েছেন সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন পর্যন্ত বড় ধরনের কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’ 

উল্লেখ্য, সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা  ৮৬ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৯০, মহিলা ৪০ হাজার ৪৭১ জন।

সুজন / সুজন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন