ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-১২-২০২২ দুপুর ২:১৮
মৌলভীবাজার জেলার জুড়ীতে ৫ম শ্রেণির  সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে  পরীক্ষা শুরু হয়। 
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার  ১১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬৪০ জন শিক্ষার্থী ডিআর ভুক্ত হলেও ৬২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা মৎস্য অফিসার ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ প্রমুখ। 
 
উল্লেখ্য, টানা ১৩ বছর পর বৃত্তি পরীক্ষায় বসেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার সারাদেশে এ পরীক্ষায়  অংশ নিচ্ছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী। বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এবার ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলা ভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। সাধারণ গ্রেডে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ৩ জন ছাত্রী হিসেবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার