ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে নিখোঁজের একদিন পর স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১৬-৭-২০২১ বিকাল ৬:৫১

গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটী এলাকার একটি পুকুর থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে পুকুরের পানিতে ভাসনমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নাজিম আহমেদ শান্ত (১৫) নামে ওই শিক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার কামাল উদ্দিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তাঁর বাবা শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটী এলাকার ওসমান গণির বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।

নিহতের বাবা কামাল উদ্দিন জানান, বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে তার ছেলে বাসা থেকে  নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁিজ করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকাল সাতটার দিকে এলাকাবাসী স্থানীয় মো. রবির পুকুরে তার ছেলের মরদেহ ভাসতে দেখে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যপারে অপমৃত্যু মামলা করে মরদেহ ময়না তদেন্তর জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা