বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে কুয়াকাটায় হাজারো পর্যটক
সূর্যাস্তের সুন্দর মূহুর্তকে ধরে রাখতে কেউ তুলছেন ছবি। কেউ করেছেন ভিডিও। কেউ নেচে গেয়ে আনন্দ করছেন সৈকতের নোনা জলে। কেউবা আবার প্রিয়জনের হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন। কেউবা আবার বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বছেরর শেষ সূর্যাস্ত এবং নতুন সূর্যদয় উপভোগ করতে সকাল থেকেই নানা বয়সী মানুষের পদচারণায় মুখর ছিলো কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শুধু জিরো পয়েন্ট নয়, ইংরেজি নববর্ষ উপলক্ষে লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবন ও গঙ্গামতি সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা। পর্যটকদের ভীড়ে আচারের দোকান, কসমেটিক্সের দোকান, রাখাইনদের কাপড়ের দোকান সহ সকল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বিক্রি। বুকিং রয়েছে কুয়াকাটার ৮০ শতাংশ হোটেল মোটেল। এসকল পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
খুলনার রুপসা এলাকা থেকে আসা পর্যটক নাসির সিকদার দৈনিক সকালের সময়কে জানান, মূলত আমরা বছরের শেষ সূর্যাস্ত এবং নতুন সূর্যদয় উপভোগ করার জন্যই কুয়াকাটায় এসেছি। এখানে কুয়াশার কারনে সূর্যাস্ত উপভোগ করতে না পারলেও বেশ আনন্দ করেছি। সূর্যাস্ত উপভোগ করতে না পারলেও কুয়াকাটার পর্যটন স্পটগুলো ঘুরে দেখেছি। বেশ ভালোই লেগেছে। আমরা বন্ধুরা আনন্দ উন্মাদনায় মেতেছি। আগামীকাল সূর্য উদয় উপভোগ করবো। আগে ভাগেই গঙ্গামতির যাওয়ার জন্য অটোরিক্সা বুকিং করে রেখেছি।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ দৈনিক সকালের সময়কে জানান, পদ্মাসেতুর কারণে যাতায়াত সহজ হওয়ায় আগের তুলনায় দ্বিগুন পর্যটকের আগমন ঘটছে। আজ বছরের শেষ দিন উপলক্ষে ব্যাপক পর্যটক রয়েছে। আমাদের ৮০ শতাংস হোটেল বুকিং করেছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ দৈনিক সকালের সময়কে জানান, পর্যটকদের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশও মাঠে কাজ করছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সুজন / সুজন
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার