ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

রাজশাহী মেডিকেলে একদিনে ১৬ মৃত্যু


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ১০:৩৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উসর্গ নিয়ে আরো ৮ জনসহ মোট ১৬ জন মারা গেছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

গত একদিনে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫০ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

এই সময়ের মধ্যে রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২৫৮ জন ও উপসর্গ নিয়ে ২৬৯ জন ভর্তি রয়েছেন।

রামেক পরিচালক বলেন, রামেক হাসপাতালের করোনা ইউনিটের সংক্রমণে আটজন ও উপসর্গে আটজন মারা গেছেন। লিঙ্গভেদে ১৪ জন পুরুষ ও দুইজন নারী মারা গেছেন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

তিনি বলেন, মৃতের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন ছিলেন।

তিনি আরো বলেন, করোনা মৃত আটজনের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের একজন ও পাবনার তিনজন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও কুষ্টিয়ার একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রীতি / প্রীতি

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সভাপতি আসাদ, সম্পাদক নুরুল

তারাগঞ্জে ৯ বছরের কন্যা শিশুর মরদেহ উদ্ধার

রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিয়ায় চালু হলো ‘পেড়লী ভিশন সেন্টার’, মিলবে আধুনিক চক্ষু সেবা

নওগাঁ জেলার রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার

মার্কেটসহ বাড়ি জোরপূর্বক দখল ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমানে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বোয়ালমারীর রাজাপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণখানে তারেক মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন, সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়

হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

বাবুগঞ্জে পদ স্থগিত বিএনপি নেতা জাকির মোল্লার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ