খানসামায় একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।পহেলা জানয়ারি (রবিবার) সকাল ৬ টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের নেজামদ্দিন হাজী পাড়ায় নিজ বাড়িতে ওই স্বামী-স্ত্রী ঘরের আড়ায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রাতে খাওয়া-দাওয়া করে স্বামী-স্ত্রী ও কন্যা ঘরে ঘুমাতে যান। সকালে তাদের ৬ মাসের কন্যা সন্তানের কান্নার আওয়াজে বাড়িতে ঢুকতে গেলে পরিবারের সদস্যরা প্রধান গেট বন্ধ দেখতে পায়, পরে দরজা টপকিয়ে ছোট বোন দেখে, ঘরের ভেতরে দুইজনের লাশ ঝুলছে। দাম্পত্য জীবনে কলহের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এছাড়াও প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। গত ৭-৮ দিন আগে রবিউল বিবাহ বিচ্ছেদের জন্য তার স্ত্রীর কাছে স্টাম্পে স্বাক্ষর নেন। এ ঘটনার প্রায় ১০ বছর আগে রবিউল ও তার ছেলে একই সঙ্গে বিষ পান করলে, সেখানে ছেলে মারা যায় ভাগক্রমে রবিউল বেঁচে যায়। অনেকে মনে করেন রবিউল মানসিক রোগী তার মাথায় সমস্যা আছে।
এ বিষয়ে শামসুন নাহারের মা জান্নাতুন বলেন, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে দেখি তাদের ঝুলন্ত লাশ। আগে থেকেই তাদের পারিবারিক সমস্যা ছিল।
খানসামা থানার ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় সুরতাহাল করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত