সংবর্ধনা নিয়ে বাড়ি ফেরা হলো না জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর
নতুন বছরের প্রথম দিনে এসএসসি পরীক্ষার সংবর্ধনা নিয়ে বাড়ি ফেরা হলো না দিনাজপুরের খানসামা উপজেলার রয়েল স্টার স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী দিয়া মনির!
জানা গেছে, আজ পহেলা জানয়ারি (রবিবার) সকালে রয়েল স্টার স্কুলে সংবর্ধনা নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বিকেল সাড়ে ৪টায় নীলফামারী জেলার সদর উপজেলার ঢেলাপীর বাজারে কার্ভাডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দিয়া মনি নিহত এবং চালক সোহাগ ইসলাম গুরুতর আহত হয়।
নিহত দিয়া মনি খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের পেষ্টিপাড়ার দুলাল হোসেনের মেয়ে।
এ বিষয়ে রয়েল স্টার স্কুলের পরিচালক মোঃ আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। দিয়া মনি একজন মেধাবী ছাত্রী ছিল। সে ২০২২ সালে এসএসসিতে জিপিএ ৫ পাওয়ায় বছরের প্রথম দিনে স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহণ করে।
এমনকি নিহতের সময়েও তার হাতে ক্রেস্টটি ছিল। এ মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে রয়েল স্টার স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা গভীরভাবে শোকাহত।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ এই প্রতিবেদককে বলেন,আজ বিকেলে ঢেলাপীর বাজারে কার্ভাডভ্যান ও মোটরসাইকেলের এক্সিডেন্ট হয়েছে। এতে দিয়া মনি নামে এক কিশোরী নিহত এবং মোটর সাইকেল চালক সোহাগ ইসলাম গুরুতর আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন অভিযোগ/কিংবা মামলা দায়ের করবেন না বলে জানিয়েছেন তিনি।
সুজন / সুজন
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত