কুতুবদিয়া হাসপাতালে প্রথম সিজারিয়ান শিশুর জন্ম
কুতুবদিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রথম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম শিশুর জন্ম হয়েছে । রবিবার (১জানুয়ারি) গাইনী কনসালটেন্ট ডাঃ কেয়া দাশের নেতৃত্বে একদল চিকিৎসক নবপ্রতিষ্ঠিত ওটি' তে সফলভাবে প্রসূতি মায়ের অপারেশন সম্পন্ন করেন।
কুতুবদিয়ার ইতিহাসে প্রথম সিজারিয়ান বেবি জন্ম দিয়ে কালের স্বাক্ষী হয়ে রইলেন সুভাগিনী প্রসূতি তুহিবুল জান্নাত (২১)। তিনি বড়ঘোপ আজম কলোনি এলাকার মোর্শেদ আলমের স্ত্রী।
নবজাতকের পিতা মোর্শেদ জানান, বাচ্চা ও মা দু'জনেই সুস্থ রয়েছে। তিনদিন হাসপাতালের পরিচর্যায় থাকতে বলেছেন চিকিৎসক। বিনে পয়সায় উন্নত চিকিৎসা পেয়ে তিনি খুশি।
কুতুবদিয়া স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম বলেন, আমি হাসপাতালে যোগদান করার পর থেকে চেষ্টা করছিলাম প্রসূতি মায়েদের জন্য নামমাত্র খরচে গর্ভকালীন চেক-আপসহ একটি নিরাপদ পরিবেশ তৈরি করার। আলহামদুলিল্লাহ! গত তিন মাসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৬৭ টি নরমাল ডেলিভারি হয়েছে। তাছাড়া ক্রিটিকাল পজিশনে থাকা প্রসূতি মায়েদের জন্য এই প্রথম অপারেশন থিয়েটারের ব্যবস্থা করা হয়েছে।
২০২৩ সালের প্রথম দিন রবিবার প্রথম সিজারিয়ান সেকশনের কার্যক্রম শুরু হয়েছে। এদিন সফল সিজারের মাধ্যমে জন্ম নিয়েছে এক ফুটফুটে শিশু।
একজন বিশেষজ্ঞ গাইনী কনসালটেন্ট এর তত্বাবধানে রোগীর নিবিড় পরিচর্যার জন্য রয়েছে একদল মিড ওয়াইফ।
প্রথম সিজারিয়ান অপারেশনে অন্যান্য চিকিৎসকদের মধ্যে ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান, ডাঃ খায়রুল আনোয়ার, ডাঃ শামীম, ডাঃ নাজমুল হুদা ও ডাঃ সোহেল রানা।
কুতুবদিয়া হাসপাতালে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হওয়ায় আশার আলো দেখছেন দ্বীপবাসী। এখন তারা বিশেষজ্ঞ ডাক্তারের সার্বক্ষণিক উপস্থিতি কামনা করেছেন তারা।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied