জুড়ীতে মিথ্যা মামলায় জামিনে থাকা অবস্থায় পুলিশি হয়রানির প্রতিবাদে দিপুর সংবাদ সম্মেলন
মৌলভীবাজার জেলার জুড়ীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও জামিনে থাকা অবস্থায় পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক কলেজ ছাত্র নাইমুর রহমান দিপু। এক সংবাদ সম্মেলনে জুড়ী মিডিয়া সেন্টারে জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরিপুর গ্রামের মিলাদ হোসেন এর মেয়ে আফসানা আফরোজ আখি আমার বিরুদ্ধে গত আগস্ট মাসে আমার বিরুদ্ধে থানায় একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। পরে এ মামলায় ঢাকা ধানমন্ডি থেকে র্যাব-২ আমাকে গ্রেফতার করে। ঐ দিন জুড়ী থানার এস আই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ র্যাব কার্যালয় থেকে আমাকে থানায় নিয়ে আসেন। পরে এ মামলায় আমি আদালত থেকে জামিন লাভ করি। জামিন লাভের পর থেকে আমাকে ঢাকা, উত্তর খান, মাজারপাড়া, বাসা নং ১২৭৯/১ থেকে আব্দুস শহিদ এর পুত্র আফজাল হোসেন মোবাইল নংঃ ০১৭৫৫-৫৭৪২৭৪ উক্ত নাম্বার থেকে অকথ্য ভাষায় আমাকে ও আমার মা-বাবাকে গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি দেয়। এ বিষয়ে থানায় একটি জিডি করা আছে। আমি গ্রেফতার হওয়ার সময় ঐ ব্যাক্তি( আফজাল হোসেন) ও জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম গ্রেফতার অবস্থায় আমার বেশ কিছু ছবি মোবাইলে ধারণ করে নেয়। ঐ ছবি দিয়ে আমার নামে ফেইসবুকে একাদিক ভুয়া আইডি খুলে আমাকে ফাঁসানোর জন্য নানা রকম পোষ্ট দিয়ে যাচ্ছেন। আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র ষড়যন্ত্র কারীরা একের পর এক ফেইসবুকে পোষ্ট দিয়ে সামাজিক ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করে যাচ্ছে। গত ৩০ ডিসেম্বর শুক্রবার জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম আমার বাড়িতে গিয়ে আমার চৌদ্দ গুষ্ঠি সহ আমাকে গ্রেফতার করে আমার হাত পা ভেঙ্গে জেলে পাঠিয়ে দিবে বলে হুমকে দেয়। তখন আমি কারণ জানতে চাইলে আমার গ্রেফতারের ছাব সম্বালিত একটি ভয়া ফেইসবুক আইডি দেখিয়ে বলে এই আইডি থেকে তুই আফসানা আফরোজ আখির বিরুদ্ধে ছবি পোস্ট করছিস। এই কথা বলে আমার সম্মূখে আমার শয্যাশায়ী অসুস্থ বাবা ও মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঐ এসআই অতীতে আরো কয়েকবার আমাকে প্রকাশ্যে শায়েস্থা করার হুমকি দেয়।
উল্লেখ্য, গৌরিপুর গ্রামের মিলাদ হোসেন এর মেয়ে আফসানা আফরোজ আখি আমার ক্লাসমেট ছিল। আমরা তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে অধ্যয়নরত ছিলাম। মেয়েটির বিয়ে হয়ে গেলে কে বা কাহারা দুইটি ভুয়া ফেইসবুক আইডি খুলে আফসানার বিভিন্ন ছাবি পোষ্ট করে। ফেইসবুকে আফসানার ছবি পোষ্ট করার কারণে আমাকে বলির পাঠা করা হয়। আমি আমার শিক্ষা জীবন নিয়ে সঙ্কিত হয়ে পড়েছি। একের পর এক মোবাইল ফোনে হুমকি ও পুলিশের হয়রানির কারনে আমার বাবা আরো অসুস্থ হয়ে পড়েছেন। আমার অসুস্থ পিতা আজ মৃত্যুশয্যায়। সংবাদ সম্মেলনে নাইমুর রহমান দিপুর মা ও চাচা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, মামলার তদন্তের স্বার্থে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে করা অভিযোগটি সত্য নয়।
এব্যাপারে মুঠোফোন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই সিরাজুল ইসলাম জামিনে থাকা আসামীর বাড়ীতে একাদিক বার তদন্তের স্বার্থে যেতে পারেন। তবে আসামির পরিবারের সাথে খারাপ আচরণ করার কথা নয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন