ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আইফোনকে টেক্কা দিয়ে এক নম্বরে স্যামসাং


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ১১:২১

সারা বিশ্বে স্মার্টফোন বিক্রিতে আইফোনকে টেক্কা দিয়ে এক নম্বর স্থান করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। চলতি বছরের সেকেন্ড কোয়ার্টারে বিশ্বে দুই নম্বর স্থানে উঠে এসেছে শাওমি। তিন নম্বরে অ্যাপলের আইফোন।

ক্যানালিস রিসার্চ রিপোর্ট বলছে, স্মার্টফোনের বিক্রিতে সবাইকে পিছনে ফেলে দিয়েছে স্যামসাং। দুই নম্বর স্থানে আগে অ্যাপল থাকলেও এবার সেই জায়গা দখল করেছে চাইনিজ টেক জায়ান্ট শাওমি। আমেরিকান কোম্পানি অ্যাপলকে পিছনে ফেলে দিয়েছে তাদের স্মার্টফোনের বিক্রি।

ক্যানালিসের রিসার্চ রিপোর্ট বলছে, মার্কেট শেয়ারে এবারও সবার ওপরে রয়েছে স্যামসাংয়ের নাম। তাদের মার্কেট শেয়ার রয়েছে ১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে শাওমি দখল করতে পেরেছে ১৭ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে অ্যাপল। তাদের দখলে রয়েছে ১৪ শতাংশ মার্কেট শেয়ার।

তবে শাওমি ছাড়াও এবার স্মার্টফোনের বিক্রিতে উত্থান হয়েছে অপো ও ভিভোর। দুই প্রতিষ্ঠানেরই দখলেই রয়েছে ১০ শতাংশ করে মার্কেট শেয়ার। বিশ্বের ফোন বিক্রির দৌড়ে চার নম্বরে রয়েছে অপোর নাম। ঠিক তারপরই রয়েছে চীনা কোম্পানি ভিভো।

সব মিলিয়ে বিশ্বের মোবাইল বাজারের অধিকাংশই এখন চীনের দখলে।

বিশ্বের মোবাইল বাজারে দিকে তাকালে দেখা যাবে, সব জায়গায় এখন চীনা মোবাইলের রমরমা। সস্তায় উন্নত প্রযুক্তির স্মার্টফোন তৈরি করছে শাওমি, অপো ভিভোর মতো কোম্পানি। অতীতে অ্যাপলের আদলে ফোন তৈরি করত শাওমি। তাই চাইনিজ অ্যাপলের তকমা লেগে যায় কোম্পানির গায়ে। পরবর্তীকালে নিজেদের ব্র্যান্ড আইডেনটিটি তৈরি করেছে শাওমি। সস্তা, মিড রেঞ্জের পাশাপাশি ফ্ল্যাগশিপ ফোন এনেছে কোম্পানি। অন্যান্য কোম্পানির তুলনায় দাম কম হওয়ায় বাজার ধরতে সুবিধা হয়েছে চীনা কোম্পানির।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন