ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবির বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি জামিল, সম্পাদক শহীদ ইকবাল


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২-১-২০২৩ দুপুর ৩:৫০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী জামিল রায়হান ও সাধারণ সম্পাদক নির্বাচিত বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল। আজ সোমবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ও ২৩ ডিসেম্বর বাংলা বিভাগের ৪র্থ দ্বি-বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনের দ্বিতীয় দিন প্রত্যক্ষ ভোটে দুই বছর মেয়াদি সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। ওইদিন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন বিভাগের ২৪ তম ব্যাচের শিক্ষার্থী ব্রাইনির ইসলাম। 
 
সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক রোববার (১ জানুয়ারি) সভাপতি ও সাধারণ সম্পাদক ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- মাহমুদ হাসান, তারিক-উল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান খান, মোস্তফা আবু সাঈদ ও গোলাম মোস্তফা জিন্নাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তুহিন আব্বাসী ও রবিউল ইসলাম রবি, সহ-সম্পাদক হিসেবে রয়েছেন জিন্নাতুল ইসলাম, এস এম সাইদুল আম্বিয়া ও রাকিবুজ্জামান সুজন, সহকারী কোষাধ্যক্ষ পদে রাখা হয়েছে ফারজানা আক্তার মাধুরীকে৷ 
 
নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন - আহম্মাদুল কবীর, আজিজুর রহমান দিপু ও ফাহমিদা পলি, সাহিত্য সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ তৌফিক জুহরী, সংস্কৃতি সম্পাদক শিখা সরকার, দপ্তর সম্পাদক আলমাস মল্লিক,  প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন ইকবাল হোসেন এবং উপ প্রচার সম্পাদক শিবলী সিহাব। এছাড়াও কমিটিতে ২৬ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য