টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ
গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুরে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের ২০২৩ইং শিক্ষাবর্ষের নতুন বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও স্কুল গর্ভনিং বডির সভাপতি এড. আজমত উল্লা খান। এছাড়াও বই বিতরণী অনুষ্ঠানের বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে ছাত্র,ছাত্রীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।
আনন্দে উল্লাসে মুখরিত শিক্ষার্থীরা জানায়, নতুন বছরে নতুন বই পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। বছরের প্রথম দিন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এসময় অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিনে আমরা ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছি। ছাত্রছাত্রীরাও নতুন বই পেয়ে খুব আনন্দিত। আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার