ধামইরহাটে বেনীদুয়ার কাথলিক চার্চে স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি নিয়ে বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন
নওগাঁর ধামইরহাটে শুভ বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষ-২০২৩ উদযাপন করলো বেনীদুয়ার ক্যাথলিক চার্চ। ১ জানুয়ারী বিকেলে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার এর উপস্থিত ঘটলে ঢোল-মাদলের তালে তালে নেচে-গেয়ে তাঁকে বরণ করেন খ্রিষ্টীয়রা, আদিবাসী পল্লীর এই অভ্যর্থনায় মুগ্ধ ও আনন্দে উৎফুলিত হন এম.পি শহীদুজ্জামান সরকার ও তার সফল সঙ্গীগণ। বেনীদুয়ার মিশনের পাল পুরোহিত ফাদার রেফা ফাবিয়ান মারান্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম.পি শহীদুজ্জামার সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপজেলা উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, এটিএম বদিউল আলম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, ইউরোপ প্রবাসী ফাদার বিন্দু এগ্নেশিউস হেমরম, ফাদার যোয়াকিম হেমব্রম, উপজেলা পারগানা সেবাস্তিয়ান, পারগানা সম্পাদক কুরশিদ পাহান, আদিবাসী নেতা প্রভাষক এস.সিআলবার্ট সরেন, জোনাস হেমব্রম, নরেন হাসদা, মিশন সম্পাদক জিল্লু মার্ডী, পূজা উদযাপন পরিষদের সম্পাদক রামজনম রবিদাস, ইউপি সদস্য আজিজুল হক, আবু নাসের আল আজাদী উজ্জল, আ. ওহাব বাবু, জাহাঙ্গীর আলম মুসা, প্রার্থনা পরিচালক পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন