ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ী থানায় শ্রেষ্ঠ বিট ইনচার্জ তাপস কুমার ওঝা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-১-২০২৩ বিকাল ৬:১৮

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানায় সিআইএমএস (ভাড়াটিয়া) ফরম সংগ্রহকারী শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পুরস্কার পেলেন ০৮ নং বিট ইনচার্জ তাপস কুমার ওঝা। তিনি গত ডিসেম্বর মাসে (২০২২ ইং) ৮ নং বিট এলাকায় বাসাবাড়িতে গিয়ে ২৪০ জনের কাছ থেকে ভাড়াটিয়া ফরম সংগ্রহ করেন। 

সোমবার (২ জানুয়ারি) সকালে কোনাবাড়ী থানায় অফিস রুমে তাকে এ পুরস্কার তুলেদেন অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন, ভাড়াটিয়া ফরম সংগ্রহ করার সুবিধা হলো একটি থানা এলাকায় কতজন লোক বসবাস করে এর একটি তথ্য পাওয়া যায়।

যেহেতু বাড়ী বাড়ী গিয়ে ভাড়াটিয়া ফরম সংগ্রহ করা হচ্ছে তাই সহজে অবৈধ কাজে লিপ্ত থাকা লোক গুলোকে আমরা চিহিৃত করতে পারি। এছাড়াও ভাড়াটিয়া ফরম সংগ্রহ করার কারণে মাদক ব্যবসায়ী,জঙ্গি, সন্ত্রাসীরা থাকতে পারবেনা। যারা ক্রিমিনাল বাসাবাড়িতে থাকেন তখন তাদের তথ্য চলে আসবে এলাকায় বাসাভাড়া নিতে পারবেনা। 

তিনি আরো বলেন, গত ডিসেম্বর মাসে কোনাবাড়ী থানা এলাকা থেকে এক হাজারের অধিক সিআইএমএস (ভাড়াটিয়া) ফরম সংগ্রহ করা হয়।

এই ভাড়াটিয়া ফরম সংগ্রহ করার কাজ অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। এক্ষেত্রে বাড়ীর মালিক এবং ভাড়াটিয়াদের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।

সুজন / সুজন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার