ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় ১২০ আদিবাসী শিক্ষার্থী পেল উপবৃত্তি, ৪০ পরিবার পেল তাঁত বুনন যন্ত্র


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২-১-২০২৩ বিকাল ৬:৪৪

কলাপাড়ায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ১২০ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির নগদ অর্থ, ২০টি বাইসাইকেল ও অসচ্ছল পরিবারের মাঝে ৪০ টি তাঁত বুনন যন্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাখাইন শিক্ষার্থী ও পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন। 

কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য'র সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (রাখাইনদের) এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি মো. জসিম, বৌদ্ধ-কৃষ্টি প্রচারসংঘ পটুয়াখালী ও বরগুনা জেলার সভাপতি নিউ নিউ খেইন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির প্রমূখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রাথমিক স্তরের ৮০ জন আদিবাসী রাখাইন শিক্ষার্থী বছরে পাবে ২৪০০ টাকা, মাধ্যমিক স্তরের ৪০ শিক্ষার্থী পাবে বছরে ৬০০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিশেষ শিক্ষার্থী পাবে বছরে ৯৬০০ টাকা। ৪০ পরিবারের জন্য চায়না তৈরি মূল্যবান অটো তাঁত বুনন যন্ত্র বিতরণ করা হয়েছে।

সুজন / সুজন

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’